বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতি, ভেঙে দিল সীমানা প্রাচীর

বোয়ালখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ লোকালয়ে এসে গেছে বন্য হাতি। এসময় সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে পৌর সদর ঘুরে জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ফিরে গেছে বন্য হাতি।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌর সদরের উপজেলার পরিষদের কোয়ার্টার গলিতে দুইটি বন্য হাতি দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মীরপাড়া হয়ে হাতি দুইটি চলে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।

উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের জিশু সূত্রধর বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্য হাতি দুটো পাহাড়ের দিকে চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে বন্য হাতিরা। তবে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএনও জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা মূলক মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এছাড়া তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...