বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের পাশে বিএনপি নেতা এসএম মামুন মিয়া

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কর্ণফুলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক (স্থগিত) ও দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য এস এম মামুন মিয়া।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে উপস্থিত হয়ে বিএনপি’র এই নেতা ক্ষতিগ্রস্তদের মাঝে ১৯ বস্তা চাউল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিএনপি নেতা এস এম মামুন মিয়া বলেন, ‘নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে। তাঁরই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।’

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সদস্য সচিব হাজী মো. ওসমান, সদস্য এজাবত উল্লাহ, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম হানিফ, সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সি, জেলা যুবদলের সহ-সভাপতি ছালেহ্ জহুর, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো. জসিম উদ্দীন জুয়েল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল হক সাধু, মো। হাসেম, মো. ইলিয়াছ মেম্বার, শ্রমিক দলের সদস্য সচিব মনির উদ্দীন, ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বার, মো. জসিম উদ্দিন মেম্বার, মো. সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা হাসান মুরাদ, ইকবাল সাইদুল, ছাত্রদল নেতা ইফতেখার, জাহেদ, পারভেজ, কামরুলসহ চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত সোমবার কর্ণফুলীর চরলক্ষ্যার হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৯ পরিবার আর্থিক ভাবে বেশ ক্ষতিগ্রস্ত হন। ঘটনার পরপরই উপজেলার প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...