আনোয়ারা উপজেলায় মোবাইল কোট অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
আজ( ১০ ডিসেম্বর) মঙ্গলবার বরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবছারকে ৫০ হাজার টাকা ও জুঁইদন্ডী ইউনিয়নের আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, ইজারা ব্যতীত কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
আর এইচ/চ নি
