বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই মানবাধিকার কমিশন এর আয়োজনে “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ” কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ সকলকে মানবাধিকার সমুন্নত রাখার জন্য অনুরোধ জানান।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই উপজেলা শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি ডা:প্রবীর খিয়াং,রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন বাবু, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক ও কমিশনের যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া,যুগ্ম সম্পাদক বিদর্শন বড়ুয়া,মহিলা বিষয়ক সম্পাদক নূর বেগম মিতা, অর্থ সম্পাদক কাওসার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন,সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য,সাংবাদিক চৌধুরী মো: রিপন,রিপন মারমা, এম বাবুল, জয়নাল আবেদীন প্রমূখ। এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...