বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিজয় মেলার ভেন্যু পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন ভেঙ্গে ফেলা পুরনো শিশু পার্কের পরিত্যক্ত মাঠেই আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৬ ডিসেম্বর সোমবার পর্যন্ত ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে মহান বিজয় মেলা।

লটারীর মাধ্যমে মেলার স্টল বরাদ্ধ হবে। এ মেলায় প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথা মালা। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যূত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণ অভ্যূত্থান ও ২৪’র গণ অভ্যূত্থানের মূল্যবোধকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজন করতে যাচ্ছে মহান বিজয় মেলা।

মহান বিজয় মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক ফরিদা খানম মেলার ভেন্যু পরিদর্শন করেন এবং মেলার আয়োজন কিভাবে হবে সেটির একটি নকশাও দেখেন তিনি।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, এনডিসি ফারহানুর রহমান, স্টাফ অফিসার টু ডিসি শাকিব শাহরিয়ার, বিজয় মেলা উদযাপন কমিটির সদস্য সচিব আহমেদ নেওয়াজ, সদস্য নুরুল আবছার মজুমদার স্বপন, হাসান মারূফ রুমী, শাহিন শিরীণ, কাজী মাজহারুল হক, মানিক হোসাইন, আসমা আক্তার, রিয়াদ বিন মাহবুব প্রমূখ।

সভায় বাস্তব সম্মত বিজয়ের উল্লাসে পরিণত করার প্রত্যয়ে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার বিষয়ে জোর দেয়াসহ মেলায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিতে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মহান বিজয় মেলাকে ঘিরে কোন মহল যেন বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান জানান, খেলোয়ার ও শিশু-কিশোরদের ক্রীড়া চর্চার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম এম এ আজিজ আউটার স্টেডিয়াম থেকে মেলার স্থান পরিবর্তন করে সার্কিট হাউজ সংলগ্ন ভেঙ্গে ফেলা পুরনো শিশু পার্কের পরিত্যক্ত মাঠেই স্থানান্তর করা হয়। লটারীর মাধ্যমে মেলার স্টল বরাদ্ধ হবে। মহান বিজয় মেলা শুরু থেকে শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রচার-প্রচারণাসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে মেলা করার সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...