বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পরিবারের- অভাব অনটন

কর্ণফুলীতে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিল যুবক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্ত্রীর ওড়না পেঁচিয়ে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা (৪ নম্বর ওয়ার্ড) তাজু মুল্লুকের বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন এবং চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ সেলিম।

নিহত দেলোয়ার হোসেন ঘটনাস্থল এলাকার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। দেলোয়ার পরিবারের চতুর্থ ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোনো এক সময় নিজের বসত ঘরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। পরে স্বজনরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমকে) নেওয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত দেলোয়ারের ৬বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দেলোয়ার মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন পাগলের আচরণ করতেন। সে একটি গার্মেন্টসে মালামাল উঠানামা (লেবারের) কাজ করত। পরিবারে অভাব অনটন রয়েছে। মূলত অভাব অনটনের কারণে দেলোয়ার আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনো জানা যায়নি। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...