বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আন্দোলনে নিহত ফারুকের বাসায় বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. ফারুক ও আহত মেহেদী হাসানকে দেখতে পেলেন চট্টগ্রাম বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

এ সময় উভয় পরিবারের সদস্যদের সান্তনা ও সমবেদনা জানান তিনি। বিভাগীয় কমিশনারকে পাশে পেয়ে ফার্নিচার মিস্ত্রী শহীদ ফারুকের স্ত্রী-সন্তান ও আহত গাড়ি চালক মেহেদীর পিতা-মাতা কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে কাঠ মিস্ত্রী শহীদ মোঃ ফারুকের স্ত্রী সীমা আক্তার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে স্বামী শহীদ হওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন লেগে আছে। অবুঝ ছেলে-মেয়ের পড়ালেখাও বন্ধ হওয়ার পথে।

সরকারীভাবে সহযোগিতা পাওয়া গেলে সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়ালেখা অব্যাহত রাখতে পারবে বলে জানান তিনি। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অংসুই প্রু মারমা, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ নাজিমুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএস টু বিভাগীয় কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ২ ডিসেম্বর সোমবার সকালে চট্টগ্রাম বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন ড. মোঃ জিয়াউদ্দীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...