বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপির মিলনমেলা কাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

দীর্ঘ দুই যুগ পর ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠেয় এ সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দায়িত্বশীল নেতারা।

ইতিমধ্যে বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। শেষ মুহুর্তে চলছে সাজসজ্জা ও ব্যানার ফেস্টুন লাগানোর কাজ। অনুষ্ঠান বাস্তবায়ন নিয়ে কাজ করছে বেশ কয়েকটি উপ-কমিটি। কমিটিগুলো দফায় দফায় বৈঠক করে নিজেদের কার্যক্রম তদারক করছেন।

সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয়ভাবে ৫০১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটি কয়েকটি সার্কেলে বিভক্ত হয়ে কাজ করবে বলে নিশ্চিত করেছেন প্রধান সমন্বয়ক। নিশ্চিদ্র নিরপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।

এছাড়াও পৌর সদর বিবিরহাট বাজার জুড়ে লাগানো হচ্ছে শতাধিক মাইক। যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সাহায্য করবে বলে নিশ্চিত করেছেন প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্তরা।

এদিকে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন দেশ খ্যাত শিল্পী ইথুন বাবু – মৌসুমি। এছাড়াও আরো ২১ জন সংগীত শিল্পী সংগীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন আহবায়ক নাছির উদ্দিন চৌধুনী।

এদিকে সমাবেশের সার্বিক প্রস্তুতি জানাতে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানাস্থলে সংবাদ সম্মেলন করেছে আয়োজনরা। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর।
এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন,ফরিদুল আলম, মহিউদ্দিন আজম,মনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহিন,নাছির উদ্দিন চৌধুরী, আবু তাহের ছিদ্দিকী,শফিউল আলম, আজম খান,মোশরাফুল আনোয়ার মশু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...