নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশের অভিযানে মোঃ ফয়সাল উদ্দিন নাঈম (২১) ও মোঃ রিফাত (২২) নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন মাঝি পাড়া এলাকা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফয়সাল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শাহজাহান বাড়ীর শাহজাহান মঞ্জুর ছেলে এবং মোঃ রিফাত কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মাঝি পাড়ার মোঃ লোকমানের ছেলে।
গ্রেফতারকালে চট্টগ্রাম কলেজের হোস্টেল গেইটস্থ রানা ভাইয়ের বিল্ডিং থেকে অপহৃত শিশু ফাহমিদা আক্তার লামিয়া (১৪)কে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া শিশু ফাহমিদা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার আলীয়ারা দর্জি বাড়ীর মোঃ লোকমান আলীর কন্যা।
