বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো: শাহাজাহান চৌধুরী

অনলাইন ডেস্ক

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো। নতুন বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে জামায়াত কর্মীদের কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়স্থ জারিয়া চত্ত্বরে নাজিরহাট পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নাবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান ওয়াজে ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা বিএম মফিজুর রহমান আযহারী, বিশেষ ওয়ায়েজ ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব ও স্টেশন রোড় জামে মসজিদের খবিত মাওলানা মামুনুর রশিদ নূরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশকে গত ১৫ বছরে জাহান্নামে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ১৯৭২ সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ মুজিব। সেসময় পার্লামেন্টে দাড়িয়ে শেখ মুজিব বলেছিল আমি জামায়াতে ইসলামীকে দাবাইয়া দিয়েছি। অথচ আজকে শেখ মুজিবের ম্যুরালের উপর বাংলার জনগণ প্রস্রাব করে দিয়েছে। স্কেভেটর দিয়ে ম্যুরালগুলো ভেঙে চুরমার করে দিয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর উপর হাজারো নির্যাতন করলেও আমাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শেখের বেটি দাম্ভিকতার সাথেই বলেছিল আমি শেখের বেটি পালিয়ে যায় না। অথচ ৫ আগস্টে ভারতে পালিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনা নরেন্দ্র মুদির বেটি। জামায়াতকে নিষিদ্ধ করে এই দেশে হাসিনা ১৮ মিনিটও দাড়াতে পারেনি। এটাই হলো জামায়াতে ইসলামীর কেরামতি। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা সরকারের কাছে মাথাণত না করে জামায়াতে ইসলামীর নেতারা ফাঁসিতে ঝুলেছে। আওয়ামী লীগ কেয়ামতের ফজরেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছেন। ভারতে বাংলাদেশ দূতাবাসে আগুন দিয়েছেন। মনে করছেন বাংলার তৌহিদী জনতা এদেশের হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেবে। এ দেশের শান্তিপ্রিয় নাগরিক অরজকতা করবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। আওয়ামী লীগ ছিলো ভোট চোর।

ডা. শফিকের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে সরকার গঠন হবে বলে জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, অনেকে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০ থেকে ৩৫টা আসন পাবে। যারা মনে করছেন শুনে রাখুন আগামীদিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ডা. শফিকুর রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আওয়ামী লীগের পাচার টাকা দেশে এনে দেশের ৯২ লাখ যুবককে বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

প্রধান বক্তার বক্তব্যে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেন, জামায়াতে ইসলামীকে ১৮ বছর নির্যাতন করেও আওয়ামী ফ্যাসিবাদ এ দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। বরংচ আওয়ামীলীগ দেশ থেকে পালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জামায়াতে ইসলামীকে কোনো বাঁধায় থমকে দিতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্যে নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জুলাই-এর ছাত্র-জনতা বিপ্লবকে ন্যাসাৎ করার বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের দোসররা কখনো আনসার হয়ে, কখনো রিকশা চালক হয়ে আবার কখনো ইসকন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রের মদদদাতা হচ্ছে ভারত। এদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সচেতন হতে হবে।

ফটিকছড়ি থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমিন অ্যাডভোকেট ইসমাইল গনী, হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরী, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম উদ্দিন সিকাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...