বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ওয়াগ্গা জোনের চিৎমরমে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় প্রায় সাড়ে ৩ শত জন পাহাড়ী ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার চিৎমরম এলাকার চিংম্রং বৌদ্ধ বিহার রেষ্ট হাউজের সামনে এসব চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, এএমসি এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। মহিলা ও শিশুরোগ অভিজ্ঞ ডা: স্বর্ণা বাড়ৈ মেডিক্যাল ক্যাম্পে সহায়তা করেন।কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এসময় এই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং আগত স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ী, বাঙালি, হেডম্যান, কারবারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। পার্বত্যঞ্চলে পাহাড়ি – বাঙালী মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা আশা করছি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

তিনি আরোও বলেন, কেউ কেউ পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পাঁয়তারা করছে, কেউ যদি অস্থিতিশীল করতে চাই, আমরা কঠোরভাবে দমন করবো। আমরা শান্তি চাই।

এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ইতোমধ্যে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ও ওয়াগ্গাছড়া জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙালী বেকার তরুনদেরকে কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষে জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের মূলমন্ত্র হিসেবে ” সবার জন্য মানসম্মত শিক্ষা” বাস্তবায়নকল্পে ওয়াগ্গাছড়া জোন সদর হতে ১শত ১১ কিঃ মিঃ দূরবর্তী রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার কচুতলী টিওবি সংলগ্ন চাকমা ও তনচংগ্যা সম্প্রদায়ের ৫৫টি পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য একটি স্কুল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সকল অফিসার্স, জেসিও’স ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়াগ্গাছড়া জোনের পক্ষ হতে এ ধরণের বিশেষ মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...