বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে নিহত ১৯

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় কমপক্ষে ১৯ জন মারা গেছেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। শনিবার বঙ্গোপসাগর থেকে ভারতের দক্ষিণ উপকূল অতিক্রম করার সময় ফিনজালের তাণ্ডবে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।

রোববার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের আবহাওয়া অফিস বলেছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলীয় চেন্নাই শহরের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। শনিবার চেন্নাই থেকে বিমানের সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে রোববার সকাল থেকে চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে বলে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে তামিলনাড়ুজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের বেশিরভাগ এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়া লোকজনকে নৌকায় করে উদ্ধার করছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

পুদুচেরিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে, শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। এরপর গভীর রাত পর্যন্ত আছড়ে পড়ার প্রক্রিয়া চলে এই ঘূর্ণিঝড়ের। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে এগিয়েছে।

ঘূর্ণিঝড় ফিনজালের অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে। পরে ভোর সাড়ে ৫টার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি পরিণত হয় গভীর নিম্নচাপে। এর প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তামিলনাড়ু ও পুদুচেরিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের আবহাওয়া বিভাগের বুলেটিনে বলা হয়েছে, রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এদিকে, এই ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে ১ লাখ ৩৮ হাজার ৯৪৪টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...