মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৫ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক টাইগ্রেসরা। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ নিশ্চিত করল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান।

ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি, শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির সুবাদে ৫ উইকেটে জয় তুলে নিল তারা।

এর আগে বাংলাদেশ ও আয়রল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের। বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে চলমান সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো। ফরম্যাটটিতে সিরিজের শেষ ম্যাচে ২ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

১৯৪ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে শুরু করেও দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ফেরেন ব্যক্তিগত ৬ রানে। এরপর গত ম্যাচের সেঞ্চুরিয়ান সুপ্তাকে সঙ্গে নিয়ে ৮৫ রানের বড় জুটি গড়েন ফারজানা। সেই জুটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। তবে দুজনই ৭ রানের ব্যবধানে আউট হয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন। ফারজানা ৮৯ বলে ৬টি চারে ৫০ এবং সুপ্তা ৬৩ এল ৪টি চারে ৪৩ রান করেন।

মাঝে সোবহানা মোস্তারি আউট হন ১৬ রান করে। ষষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি বেধে শঙ্কা কাটিয়ে জয়ের বন্দরে নিয়ে যান জ্যোতি ও স্বর্ণা আক্তার। জয় থেকে বাংলাদেশ যখন আর ১১ রান দূরত্বে তখনই আউট জ্যোতি। লোভনীয় বল ছয় হাঁকানোর চেষ্টায় শট খেলে ৪০ রানে তিনি বোল্ড। ৩৯ বলে ৪টি চার ও এক ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। স্বর্ণা ২৯ ও ফাহিমা খাতুন ৪ রানে অপরাজিত থেকে ৪৩.৫ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।

আইরিশদের হয়ে ২টি উইকেট নিয়েছেন লরা ডেলানি। এ ছাড়া ওরলা প্রেনডারগেস্ট, আভা ক্যানিং ও আরলিন কেলি একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার, ওরলা প্রেনডারগেস্ট ৩৭ ও ডেলানি ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। নাহিদা খাতুন ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...