রবিবার, ২৬ জুলাই ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নজরুল ইসলাম খান ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “ফ্যাসিবাদ পরাজিত করতে হলে যারা এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন, তাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। একক প্রচেষ্টায় ফ্যাসিবাদ পরাজিত করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করার কোনো সুযোগ নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের মূল দায়িত্ব হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমান সরকার জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে নির্বাচনের নামে প্রহসন করছে। এ থেকে বেরিয়ে আসতে হবে।”

নজরুল ইসলাম খান বলেন, “একটি অন্তর্বর্তী সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সম্ভব নয়। জনগণের মতামতের সঠিক প্রতিফলন হওয়া প্রয়োজন, যা বর্তমান সরকারের শাসনামলে সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আমরা লক্ষ্য অর্জন করতে পারব না।”

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশের সংগ্রামী ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৯৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত দেশের মানুষ রক্ত দিয়েছে। কিন্তু স্বাধীনতার পরও আমরা একদলীয় শাসন, সামরিক স্বৈরশাসন এবং গণতন্ত্র হত্যার চক্র দেখেছি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় গণতন্ত্রকে অর্থহীন করে ফেলেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সেই অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আজম খান। তিনি বলেন, “দেশে নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। আমাদের দলীয় বা মতাদর্শগত ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ রুখে দিতে সবাইকে একত্রিত হতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ হাফেজজীসহ অন্যান্য নেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...