রবিবার, ২৬ জুলাই ২০২৬

ডাকাত কামালকে ছিনিয়ে নিল মুন্না গ্রুপ

কক্সবাজারের উখিয়ায় প্রিজন ভ্যানে হামলা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যেখানে শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া তিন রোহিঙ্গাকে টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তর করতে যাওয়ার সময় মুন্না গ্রুপের সদস্যরা কারারক্ষীর গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ডাকাত কামালকে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। এ সময় হামলায় শহিদুল ইসলামসহ গাড়ির চালক আহত হন।

স্থানীয় সূত্রের দাবি, ডাকাত কামাল ও মুন্না গ্রুপের মধ্যে মাদক লেনদেন নিয়ে বিরোধের কারণে এই ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটতে পারে। হামলার পর এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে উদ্ধার করতে পারেনি। হামলার পর কারারক্ষীরা অন্য দুইজন রোহিঙ্গাকে নিয়ে টেকনাফ মোচনী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন হামলার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...