মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইসলামি দলের দাবি: বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামি দল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, “দেশের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করতে, ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে ইসকন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।” তিনি অভিযোগ করেন, বাংলাদেশের মধ্যে বিভিন্ন উগ্রহিন্দুত্ববাদী গোষ্ঠী, যেমন হিন্দু মহাজোট, জাগো হিন্দু, এবং বেদান্ত, দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি উস্কে দেওয়ার চেষ্টা করছে। ইউসুফী দাবি করেন, অনলাইনে ধর্ম অবমাননার প্রায় ৯০ শতাংশ ঘটনা ইসকন সদস্যদের দ্বারা ঘটে।

ইসকন সম্পর্কে সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সেজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।” তিনি আরও জানান, মসজিদগুলোর ঈমামদের জানানো হয়েছে, তারা শুক্রবার নামাজের পর ইসকনের উগ্রবাদী কার্যকলাপ সম্পর্কে মুসল্লিদের সচেতন করবেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসুফ আশ্রাফ, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদসহ আরও বেশ কয়েকজন ইসলামি দলের নেতা।

এছাড়া, ইসকন কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে নিজেদের একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন হিসেবে দাবি করেছে, তবে তারা ভারতের হস্তক্ষেপের জন্য আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় হিন্দুত্ববাদী দল বিজেপি-এর আগ্রাসী প্রতিক্রিয়া এবং গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্ব পেতে শুরু করেছে।

এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসলামি দলগুলোর নেতারা সবার প্রতি সতর্কতা এবং ধর্মীয় সম্প্রীতির প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...