মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইসকন ইস্যু: হাইকোর্টে সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাম্প্রতিক ইসকন ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, এ ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করা হচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন আদালতকে জানান, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ৩টি মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাইকোর্ট এই পদক্ষেপকে ইতিবাচক আখ্যা দিয়ে জানান, এমন তৎপরতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আদালত সতর্ক করে দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যেন কোনোভাবে জনগণের জানমালের ক্ষতি না হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন আদালত।

এদিনের শুনানি শুরু হয় একদিন আগের একটি মৌখিক আবেদনকে কেন্দ্র করে। বুধবার আইনজীবী মো. মনির উদ্দিন ইসকন নিষিদ্ধ করার জন্য আদালতে মৌখিক আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান এবং ইসকন সম্পর্কিত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের ঘটনায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...