মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পুলিশের বরাত ভুল: রয়টার্সের প্রতিবেদনে সিএমপির প্রতিবাদ

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় রয়টার্সের প্রতিবেদনে পুলিশের উদ্ধৃতি মিথ্যা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার (২৭ নভেম্বর) সিএমপি এক বিবৃতিতে জানায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কোনো সাংবাদিক কথা বলেননি। লিয়াকত আলীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত বক্তব্যকে “মনগড়া” বলে দাবি করেছে সিএমপি।

বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী লিয়াকতসহ একই নামে থাকা অন্য কোনো পুলিশ সদস্যও এমন কোনো মন্তব্য করেননি। সিএমপি রয়টার্সের প্রতিবেদনের সাংবাদিকতার নীতিমালার সঙ্গে অসঙ্গতি এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে।

সোমবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হন। রয়টার্স শুরুতে নিহত ব্যক্তিকে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে উল্লেখ করলেও পরে তা সংশোধন করে।

সিএমপি আশা প্রকাশ করে, ভবিষ্যতে এমন সংবেদনশীল ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...