মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এপিবিএন এর সহযোগীতায় শতাধিক ভুক্তভোগী ফিরে পেলো হারানো মোবাইল 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বর্তমান সময়ে মানুষের জীবনে মোবাইল ফোন যোগাযোগের মাধ্যম ছাড়াও বর্তমান ব্যস্ততম সময়ে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ব্যাংকিং ব্যবহার করে টাকা লেনদেন এখন সবার হাতের মুঠোয়। এছাড়াও দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আমাদের এই হাতের মোবাইল। 

অসাবধানতাবশত ভুল ছাড়াও বিভিন্ন কারনে আমাদের হাতে থাকা মোবাইল ফোন অনেক সময় হারিয়ে যায়।এছাড়া অনলাইনে টাকা লেনদেনের পরিশেভা বিকাশ,নগদ ব্যবহার বাড়ার সাথে সাথে ভুলক্রমে টাকা এক নাম্বার থেকে অন্য নাম্বারেও চলে যাচ্ছে।

এখন হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেতে বা ভুল নাম্বারে বিকাশ,নগদ একাউন্টে টাকা চলে গেলে তা ফিরে পেতে সাহায্য করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ম (২ এপিবিএন) এর সাইবার ইন্টেলিজেন্স বিভাগ।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ নভেম্বর) বিকালে বান্দরবান,২ এপিবিএন এর কার্যালয়ে দেশের বিভিন্ন জেলার থানায় হারানো মোবাইল ও ভুলক্রমে বিকাশ,নগদ একাউন্টে টাকা চলে যাওয়া সংক্রান্ত জিড়ি সুত্রে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তা উদ্ধার পরবর্তী মূল মালিকের কাছে হস্তান্তর করেন ২ এপিবিএন এর অধিনায়ক,অতিরিক্ত ডিআইজি, আলী আহমেদ খান।

এসময় তিনি বলেন বাংলাদেশ পুলিশের ইউনিট ২ এপিবিন এর সাইবার ক্রাইম সেল প্রতিমাসেই কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে হারানো মোবাইল ও ভুলক্রমে অনলাইন ব্যাংকিং বিকাশ বা নগদে ভুল নাম্বারে টাকা চলে গেলে তা উদ্ধার করে জনগনকে বিনামূল্যে সেবা দিয়ে থাকি।

তিনি বলেন আমরা জরুরি পরিশেভা নাম্বার ৯৯৯ এর সাথে যুক্ত। ভুক্তভোগী দেশের যে কোন জেলার হোক না কেনো হারানো মোবাইল বা ভুল নাম্বারে টাকা চলে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাইবার ক্রাইম সেল তা উদ্ধারে সহযোগিতা করবো।

এদিকে হারানো মোবাইল ও ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

একসময় উদ্ধার হওয়া হারনো ৮৩ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও ভুল বিকাশ একাউন্টে চলে যাওয়া ২ লাখ ৭ হাজার টাকা ভুক্তভোগীদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএব সহ-অধিনায়ক (পুলিশ সুপার),গোবিন্দ চন্দ্র পাল,অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) এস এম মঈনুল ইসলাম সহ ক্যাম্প ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখা, সাইবার এনালাইসিস শাখা,স্পেশাল মোবাইল উদ্ধার টিম এর ইনচার্জ ও সদস্য বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...