শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম নগর উন্নয়নে চসিক-সিডিএর যৌথ কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুই সংস্থার মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। রোববার সিডিএর হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই অঙ্গীকার করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া চসিক ও সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিডিএ বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিডিএর চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু ঈসা আনছারী পরিবেশগত সম্পদ সংরক্ষণ এবং নগরীর খাল ও পুকুরের টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার ও পরিষ্কারের উদ্যোগের জন্য চসিকের সহযোগিতা কামনা করা হয়।

মাস্টার প্ল্যান বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং আন্তঃকর্তৃপক্ষ সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে চসিক মেয়র বলেন, “টেকসই উন্নয়নের জন্য আমাদের যৌথভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্ন চট্টগ্রাম এবং বর্জ্য ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি বাস্তবায়নে সিডিএর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মেয়র আরও উল্লেখ করেন, “খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সিটি কর্পোরেশনের সেবার আওতা বৃদ্ধির মাধ্যমে আরও ২৪ লাখ মানুষকে সুবিধা দেওয়া হবে।”

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম বলেন, “এই সভা আন্তঃকর্তৃপক্ষ সমন্বয়ের প্রথম পদক্ষেপ। তথ্য ও সম্পদের অবাধ বণ্টন নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

সভায় নগরবাসীর সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। মেয়র স্কুল পর্যায়ে জনসচেতনতা কর্মসূচি চালুর উদ্যোগ ঘোষণা করেন।

উভয় পক্ষ নগরীর উন্নয়নে যেকোনো বিভেদ দূর করে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। চট্টগ্রামকে একটি গ্রিন ও ক্লিন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে...

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...