মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নতুন সিইসির প্রতিশ্রুতি: “ভালো নির্বাচন হবে”

নিজস্ব প্রতিবেদক

দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতিতে শপথ নেওয়ার পর তিনি এই ঘোষণা দেন।

শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সামনে নাসির উদ্দীন বলেন, “আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহিহ। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।” তিনি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন এবং বলেন, “সব পক্ষের সহযোগিতায় আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন আয়োজন করব।”

এক প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচন ব্যবস্থায় সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নাসির উদ্দীন বলেন, “কেউ বলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, কেউ বলছে পূর্বের পদ্ধতি। তবে সংবিধান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া বর্তমান প্রজন্মের ভোটার তালিকা হালনাগাদ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নতুন সিইসি জানান, সংবিধান সংশোধন ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “সংবিধান ঠিক না করলে আমাদের যাত্রাপথে সমস্যা হবে। তবে সংস্কার কমিশনের পরামর্শ আমাদের জন্য গাইডলাইন হবে।”

ক্ষমতার পালাবদলের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় নাসির কমিশনের দায়িত্ব নেওয়া নির্বাচনী প্রক্রিয়া নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

এম এম নাসির উদ্দীনের সঙ্গে আরও চার নির্বাচন কমিশনারও শপথ নেন। তারা হলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ, এবং আবুল ফজল মো. সানাউল্লাহ।

সিইসি তার বক্তব্যে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের সময় খুব বেশি নেই। তবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...