মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

১১ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

হাইকোর্টের আদেশে ব্যাটারিচালিত যানবাহন বন্ধের প্রতিবাদে এবং ১১ দফা দাবিতে রোববার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন হাজারো রিকশাচালক। এতে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনে অংশ নেওয়া চালকরা কামরাঙ্গীরচর, হাজারিবাগ, সেকশন ও টিটাগাং রোড থেকে মিছিল নিয়ে সমবেত হন।

বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে চালকরা “ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে” স্লোগান দিতে থাকেন। প্রেস ক্লাবের সামনে একটি পিকআপ ভ্যানে মঞ্চ স্থাপন করে ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ নেতারা চালকদের ১১ দফা দাবি তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো:
– ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন ও বিআরটিএ লাইসেন্স প্রদান।
– নীতিমালা প্রণয়ন ও রুট পারমিট চালু।
– চার্জিং স্টেশন নির্মাণ।
– আটক শ্রমিকদের মুক্তি ও জব্দ যানবাহন ফেরত।
– ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে সার্ভিস লেন তৈরির মাধ্যমে সড়ক ব্যবস্থার উন্নয়ন।

ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, অপরিকল্পিত নগরায়ণের দায় শ্রমজীবী মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলেন, “ঢাকার ৮ শতাংশ সড়কের ৭৫ শতাংশই দখল করে আছে ব্যক্তিগত গাড়ি। গরিবের বাহন বন্ধ করে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে।”

তারা আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করা হলে লাখো শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে। সমাধানের পরিবর্তে নতুন সমস্যা তৈরি হবে।

বিক্ষোভ চলাকালে ওই এলাকার যানচলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কোনো পদক্ষেপ নেয়নি।

প্রসঙ্গত, শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...