শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে ভর্তির তুমুল প্রতিযোগিতা : ৮ দিনে ৭৬ হাজার আবেদন!

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ১০টি সরকারি বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত আট দিনে অনলাইনে জমা পড়েছে ৭৫ হাজার ৯০২টি আবেদন। এ বিদ্যালয়গুলোতে মোট শূন্য আসনের সংখ্যা ২ হাজার ২৩৬টি, প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৪টি আবেদন জমা পড়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) এবং ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন নিশ্চিত করেছেন যে, গত ১২ নভেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হয় এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

এ পর্যন্ত পঞ্চম শ্রেণিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এখানে ১ হাজার ৪৬১টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৮৯২টি আবেদন জমা পড়েছে। এছাড়া, ষষ্ঠ শ্রেণিতে ৪৫৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৮৮৪টি, অষ্টম শ্রেণিতে ১৩৩টি আসনের বিপরীতে ২ হাজার ৫১৫টি এবং নবম শ্রেণিতে ১৮৪টি আসনের বিপরীতে ৪ হাজার ৬১১টি আবেদন জমা পড়েছে।

অন্যদিকে, গভ. মুসলিম হাই স্কুলে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এখানে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে ২২৬টি শূন্য আসনের বিপরীতে ১২ হাজার ২০৪টি আবেদন জমা পড়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ১১ হাজার ২৫টি আবেদন জমা পড়েছে, যেখানে আসনের সংখ্যা ২১৬টি।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি, যা এই বিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে।

ভর্তির আবেদন ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে, এবং পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে...

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...