সোমবার, ২৫ মে ২০২৬

বাঁশখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদসহ তিন চোরাচালানী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদের বোতল ও বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) রাতে শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনকিরচর গুন্নাগো বাড়ির উত্তর পাশে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনীর দাগনভূঞা ৪ নম্বর ওয়ার্ড মুন্সিবাড়ির আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা সদর থানার মধ্য আনতেল গ্রামের হাফিজার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৭)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২৫টি বিদেশি মদের বোতল, ১২৫টি বিয়ার ক্যান এবং একটি মাইক্রাবাসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মদগুলো চট্টগ্রাম শহরে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে।

ওসি আরও জানান, আসামিরা এসএস পাওয়ার প্ল্যান্টের টিঘাট ব্যবহার করে নদীপথে এসব বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে চট্টগ্রামে আনার পরিকল্পনা করছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প...

আরও পড়ুন

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা। পুরো এলাকা...

দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেব না: এসপি মাসুদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরকে...