শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে পিকআপের ধাক্কায়  অটোরিকশা চালক নিহত 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় মো. মফিজ উদ্দিন (৪৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত মো. মফিজ উদ্দিন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া হাজীরপাড়া আলী কেন্দ্রবাড়ী এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে। শারিরীক প্রতিবন্ধী ছিলেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা দিকে চন্দনাইশ উপজেলার মহাসড়কের বাগিচাহাট সাতবাড়ীয়া -বৈলতলী- বরমা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী শহিদুল ইসলাম টিপু বলেন, সোমবার রাতে অটোরিকশা নিয়ে পশ্চিম দিক সাতবাড়িয়া থেকে মহাসড়কে উঠার চেষ্টা করছিলেন। এসময় উত্তর পাশ থেকে আসা দোহাজারীমুখী দ্রুতগামী এলপি মিনি পিকআপ পূর্ব থেকে পশ্চিম পাশে রংসাইডে এসে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশাচালক পিক আপের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে কোন কিছু পাওয়া যায়নি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...