বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

নতুন ব্রিজ এলাকায় ট্রাক চাপায় ২জন নিহত, আহত বহু

মোহাম্মদ রিয়াদ হোসেন :

নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন। এদের মধ্যে সিএনজিচালক ও বাইক আরোহীও রয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতুর টোলপ্লাজার আগে ওভারব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। চট্টমেট্রো ট-১১১৩৪৭ নম্বরের ট্রাকটি ইটবোঝাই ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পার হয়ে চাক্তাইমুখী একটি ইটবোঝাই ট্রাক সামনে থাকা মাছবোঝাই একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মাছের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন পেছনে থাকা ইটভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো সিএনজি অটোরিকশা চাপা দিয়ে, মদিনা হোটেলের পাশে টিন দিয়ে ঘেরা দুটো কুলিং কর্নারের ঢুকে পড়ে। এ সময় বৈদ্যুতিক একটি পিলারেও আঘাত করে ট্রাকটি।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। এরা হলেন—চন্দনাইশ বরকলের এখলাছুর রহমান (৬০), কক্সবাজারের মো. হোসেনের ছেলে নিজাম (২৩), বিজয়নগরের মৃত ইব্রাহিমের ছেলে মো. রফিক (৪০), ষোলশহর সালাম কলোনির মৃত সৈয়দ আলীর ছেলে মতিয়ার (৪৫), চাঁদপুর ফরিদগঞ্জের ফজলুল হক মোল্লার ছেলে কাঞ্চন মোল্লা (৪৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

আরোও পড়ুন: নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

তিনি বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...