বুধবার, ২৭ মে ২০২৬

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, হামলাকারীরা দুই থেকে তিন দিন ধরে রেকি করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি ঘটনাটিকে “ঠাণ্ডা মাথার খুন” উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

তার ভাষ্য, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল।”

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি সুকান্ত মজুমদার রথের পরিবারের সঙ্গে কথা বলেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় মোটরবাইকে আসা দুর্বৃত্তরা তার গাড়ির পিছু নেয়। পরে একটি ছোট চার চাকার গাড়ি দিয়ে পথ আটকে খুব কাছ থেকে গুলি চালানো হয়।

হামলার সময় রথ একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ির সামনের যাত্রীর আসনে বসা ছিলেন। গুলিতে গাড়ির জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত মোটরবাইকে পালিয়ে যায়।

ঘটনায় রথের গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরে গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথ রথকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের এক চিকিৎসক জানান, তার বুকে একাধিক গুলি লেগেছিল।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...