শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।

ফুটবল বালক বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে হাটহাজারী, সীতাকুন্ড, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা।

বালিকা বিভাগে সেমিফাইনালে উঠেছে পাহাড়তলী, রাউজান, ফটিকছড়ি ও পটিয়া উপজেলা । প্রতিযোগিতার ৫ম দিনে আজ বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবলের বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে হাটহাজারী ১-০ গোলে বোয়ালখালীকে, সীতাকুণ্ড ৪-১ গোলে সাতকানিয়াকে, আনোয়ারা টাইব্রেকারে ৪-১ গোলে লোহাগড়া উপজেলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা ।

বালিকাদের ফুটবল কোয়ার্টার ফাইনালে রাউজান টাইব্রেকারে ২-০ গোলে লোহাগড়াকে, ফটিকছড়ি ১-০ গোলে সীতাকুন্ডকে, পটিয়া ২-০ গোলে বোয়ালখালীকে পারজিত করে শেষ চার নিশ্চিত করে। এর আগে সেমিফাইনালে উঠে পাহাড়তলী শিক্ষা থানা।

এদিকে সাগরিকা মহিলা কমপ্লেক্স ও স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রিকেটে বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়জিদ, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলী। অন্যদিকে বালিকা বিভাগে সেমিফাইনালে উঠেছে আনোয়ারা, সীতাকুণ্ড, বোয়ালখালী ও বাঁশখালী।

বালক বিভাগের খেলায় বায়েজিদ ৮ উইকেটে কতোয়ালীকে, বাঁশখালী ৫৮ রানে সন্দ্বীপকে, আনোয়ারা ৮ উইকেটে পাহাড়তলীকে, কর্ণফুলী ১০ উইকেটে সীতাকুণ্ডকে পরাজিত করে।

অপরদিকে ক্রিকেটের বালিকা বিভাগে আনোয়ারা ৮ রানে পাহাড়তলীকে, সীতাকুন্ড ৩ উইকেটে পটিয়াকে, বোয়ালখালী ৫৯ রানে মিরসরাইকে পরাজিত করে এবং ৪র্থ দল হিসাবে বাঁশখালী ওয়াকওভার লাভ করে সেমিফাইনালে উঠে।

এদিকে স্পোর্টসের ষষ্ট দিনে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে ক্রিকেট এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতা। চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন ও সিজেকেএস সুইমিং পুলে সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...