বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ করেছ।
এছাড়া বাংলাদেশের নাগরিক না হওয়ার সুবাদে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সামাজিক অপকর্মের সাথেও জড়িয়ে পড়ছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোনের চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৫ মে) বিকালে জেলার সেনাবাহিনীর রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে সেনা সদস্যরা।

প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কক্সবাজার এলাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। চেকপোস্টে তল্লাশীকালে তাদের চলাচল ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনাসদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য তল্লাশি চালায়। সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের আটক করা হয়।

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই সহ, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক, আটককৃতদের বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান সেনা জোনের পক্ষ হতে জানানো হয়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের পাশাপাশি, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...