মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৩১ ডিসেম্বরের পর রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা:উপদেষ্টা আসিফ নজরুল

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আগামী ৩১ ডিসেম্বরের পর রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৬ সংস্কার কমিশনের বৈঠকের পর সন্ধ্যায় ফরেইন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘মোটাদাগে কয়েকটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সংস্কার কমিটিগুলো আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে। আমরা আশা করছি ওনারা ৩১ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ফেইজে আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবেন।’

আইন উপদেষ্টা জানান, হত্যায় জড়িতদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

আরোও পড়ুন: বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের : আমীর খসরু মাহমুদ

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও জানান, বৈঠকে সংস্কার ভাবনা ও সদস্য বাছাই নিয়েও আলোচনা হয়।

সাম্প্রতিক ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে দুইজন নিহত হওয়ার বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘মব জাস্টিসের ঘটনা সবাইকে মর্মাহত করেছে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা এড়াতে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নেবে।’

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে এরমধ্যেই তদন্ত ও প্রসিকিউশন দল গঠিত হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি আছে। প্রয়োজনে বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইবে বাংলাদেশ।’

আরো পড়ুন প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে অন্তবর্তীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা

সংবিধান সংস্কার ও পাস নিয়ে সিদ্ধান্ত জনগণই দেবে বলেও জানান তিনি। আসিফ নজরুল জানান, জাতিসংঘ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর নির্বাচন কমিশন সংস্কার কাজ শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...