বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

চট্টগ্রামসহ দেশের চার ওয়াসা নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ নিয়েছি: উপদেষ্টা হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক

আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, ‘আমাদের মূল কাজ ছিল বন্যা পরবর্তী অবস্থা নিয়ে আমাদের করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারী না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কি প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে এই বিষয়ে আলোচনা করেছি।’  

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। এক্ষেত্রে সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে হবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ যোগাযোগের ক্ষেত্রে গ্রামীণ থেকে সব পর্যায়ের সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম ওয়াসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন,‘ ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের চার ওয়াসা নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ নিয়েছি। কাজ চলছে।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ারা পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো. রাজিব হোসেনসহ চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...