শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আহতদের দেখতে চমেক হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম নিউজ ডটকম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২১ আগস্ট) সকালে চমেক হাসপাতালে যান ডা. শফিকুর রহমান।

এদিন সকাল পৌনে ৯টার দিকে চমেক হাসপাতালে পৌঁছান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা সংগত কারণে সবার কাছে যেতে পারিনি। যাদের দেখেছি, তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি। তারা বলেছেন, এখানকার (চমেক) চিকিৎসা নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট। তাদের সন্তুষ্টি আল্লাহ তায়ালা কবুল করুন।’

তিনি বলেন, ‘এই রোগীগুলোকে ওনাদের কাছে (চিকিৎসক) আমানত হিসেবে রেখে যাচ্ছি। এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন, আল্লাহ তাদের হাইয়াতে তাইয়্যাবা দান করুন। তাদের যোগ্যতা বাড়িয়ে দিন। তারা যেন দেশের জন্য আরও বেশি করতে পারেন, সেই তৌফিক দিন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ৫ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন খুব সহজে আসেনি। অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। যারা চলে গেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আহত হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ফেরত পেয়েছি, তা যেন আর কখনো ভূলুণ্ঠিত না হয়।’

পরে হাসপাতাল থেকে বের হয়ে জামায়াত আমির আন্দোলনে নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

আরও পড়ুন

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...