বান্দরবানে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী এক তৃতীয়াংশ সাংবাদিকদের তুপের মুখে বান্দরবান প্রেসক্লাবের সভাপতির পদ হতে পদত্যাগ এবং প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে বৈষম্য বিরোধীদ সাংবাদিকদের কাছে দখল হস্তান্তর করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,পরে বান্দরবান জেলার অধিকাংশ সাংবাদিকদের সম্মতিক্রমে বান্দরবান প্রেসক্লাবের কমিটি পুন:গঠন করা হয়।
রবিবার (১১ আগস্ট) বিকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে পুন:গঠিত এই কমিটির আত্মপ্রকাশ করা হয়।
পেশাজীবি সাংবাদিকদের নিয়ে নতুন পুরনোর সমন্বয়ে প্রেসক্লাবের এই কমিটিতে দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো: ওসমান গণিকে সভাপতি এবং এনটিভি, যুগান্তর ও আজাদী পত্রিকার প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
পুন:গঠিত কমিটির প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি বলেন, নবীন প্রবীন সকলে মিলেমিশে থাকতে চাই। এই প্রেসক্লাব বান্দরবান জেলায় কর্মরত সকল সংবাদকর্মী ভাইদের। কারো একক সম্পত্তি না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান প্রেসক্লাব একটি সিন্ডিকেট এর মধ্যে আবদ্ধ ছিল। সেই সিন্ডিকেটটি ভেঙ্গে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করেছি। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যাতে করে কেউ বৈষম্যের শিকার না হয়।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
