বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে থানা কার্যক্রম শুরু; সেবা নিশ্চিতে তৎপর পুলিশ

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানার মধ্যে ১৫টি থানা কার্যক্রম শুরু হয়েছে। জায়গা সংকটের কারণে শুধুমাত্র চালু করা যাচ্ছে না পতেঙ্গা থানা।

গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই পতেঙ্গাসহ কয়েকটি থানায় হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এ সময়ে আত্মরক্ষার্থে নিরাপদ স্থানে চলে যায় পুলিশ সদস্যরা।

গত ৫ দিন ধরে থানাগুলোতে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়নি। তবে বিএনপি নেতারা বিভিন্ন থানা পাহারা দিয়ে নিরাপত্তা দিতে দেখা গেছে।

শনিবার থেকে প্রায় সব থানায় স্বাভাবিকভাবে সচল হয়েছে থানা পুলিশের কার্যক্রম। সেবা দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। নগরীর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪০-৫০ জন শিক্ষার্থী দলে দলে পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা গাড়িতে তুলে আবর্জনা নিয়ে যায়। তাদের সহযোগিতা করতে দায়িত্বে আছেন সেনাবাহিনীর সদস্যরা।

সিএমপির বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, আমরা থানা কার্যক্রম শুরু করেছি। পুলিশের মাঝে এখন আর কোনো আতঙ্ক নেই। আমরা মানুষকে সেবা দেওয়ার প্রস্তুত আছি। থানা পুলিশের সব ফোর্স আসছে, সবাই হাজির।তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ মামলার জন্য আসেনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ‘গত ৫ আগস্ট দুর্বৃত্তরা আমাদের থানায়ও আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু আমরা সবাই অনড় থাকায় সেটা হয়নি। কর্মবিরতির মধ্যেই শুক্রবার থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই পুরোদমে কার্যক্রম শুরু করতে পারবো।’

এরআগে গত ৫ আগস্ট সোমবার সারাদেশে যখন থানায় থানায় হামলা, লুটপাট শুরু করে দূর্বৃত্তরা সে সময়ে সিএমপিরা পাঁচলাইশ থানা পাহারা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ওইদিন সন্ধ্যায় থানায় দলে দলে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা পাহারা দিতে আসেন। একই সময়ে পতেঙ্গা, চান্দগাঁও, হালিশহর কোতয়ালী, সদরঘাট, ইপিজেড থানাসহ বিভিন্ন থানা ঘেরাও ও দামপাড়া পুলিশ লাইন্সে হামলা হয়৷ এছাড়া, মনসুরাবাদ পুলিশ লাইন্স ও জেলা পুলিশের ছোটপুল পুলিশ লাইন্সে হামলা হয়। কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়।

সিএমপি সূত্র জানায়, সিএমপির ১৬ থানার মধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী, বন্দর, হালিশহর ও ডবলমুরিং থানা। থানা প্রাঙ্গনে শুরু হয়েছে কোতোয়ালী থানা পুলিশের কার্যক্রম এবং ইপিজেড থানার কার্যক্রম সীমিত পরিসরে নিউমুরিং পুলিশ ফাঁড়িতে শুরু হয়েছে। তবে পতেঙ্গা থানার কার্যক্রম সচল করার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া  বলেন, ‘বর্তমানে আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এলাকার জনগণের সহায়তাও আমরা নিচ্ছি। সকলের সহযোগিতায় আমরা আইনশৃঙ্খলা রক্ষার যে কার্যক্রম শুরু করেছি। খুব দ্রুতই ফুল ফোর্স নিয়ে আমরা কার্যক্রম শুরু করবো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...