বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন , ‘আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছি। এখন সময় এসেছে ছাত্রদের আন্দোলন শেষ করে স্ব স্ব ক্ষেত্রে চলে যাওয়ার। এরপরও তাদের যদি কিছু বলার থাকে, প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে।’

শনিবার রাতে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

বিএনপি–জামায়াতের মতো রাজনৈতিক শক্তির প্ররোচনায় আন্দোলনকারীরা পদত্যাগের এক দফা দিয়েছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীরা এখন কোটা আন্দোলনে নেই। রাজনৈতিক আন্দোলনে চলে গেছে। ছাত্রদের মিসগাইড করে অন্যরা এ কর্মসূচি দিয়েছে।’

কারফিউ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।’

শনিবার শিক্ষার্থীদের আন্দোলনে কোথাও কোথাও যুবলীগ–ছাত্রলীগকে অস্ত্রসহ দেখা গেছে জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বাধা দিতে গেছে, গুলি করতে নয়।’

ইউনিসেফের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে ৩২ শিশুর মৃত্যুর তথ্য তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খান বলেন, ‘আন্তর্জাতিক আইনে ১৮ বছরের নিচে সবাই শিশু। আমাদের দৃষ্টিতে কোনো শিশু মারা যায়নি, যারা নিহত হয়েছে তারা কিশোর বয়সী।’

রোববার সারা দেশের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সঙ্গঠনের নেতাকর্মীদের অবস্থানের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শোকের মাস আগস্ট চলছে। এটি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের শোকাবহ মাস। একুশে আগস্ট আওয়ামী লীগেরে সমাবেশে গ্রেনেড হামলার মাস। আমরা বরাবরই শোকের মাস পালন করে থাকি। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর থেকেই এটা চলছে। আগস্ট মাসব্যাপী আলোচনা–তবারক বিতরণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...