মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের উচিত ক্যান্সারের টিউমার ইসরাইলকে ধ্বংস করা:হামাস

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইসরাইল মনে করেছে যে, তারা ইসমাইল হানিয়াকে হত্যা করার মধ্যদিয়ে হামাসের পথ পরিবর্তন করতে পারবে। অথবা হামাসকে দুর্বল করতে পারে বা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। 

তবে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা পুরোপুরি বিভ্রান্তির মধ্যে রয়েছে। ইসরাইল ধারাবাহিক এমন হত্যাকাণ্ড ঘটিয়ে বিশ্বের বুকে একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে। তাই বিশ্বের উচিত এখনই এ টিউমারকে ধ্বংস করা।

তেহরান বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে হানিয়ার জানাজার আগে বার্তা সংস্থা ইরনাকে খলিল আল-হাইয়া এসব কথা বলেন।

খলিল আল-হাইয়া বলেন, ইসরাইল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, তারা এ অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক এবং সমগ্র বিশ্বের উচিত এ ক্যান্সারকে উপড়ে ফেলার চেষ্টা করা।

হামাস উপ-প্রধান আরও বলেন, আমরা হানিয়াকে বিদায় জানিয়েছি। তিনি একজন শহিদ এবং মহান নেতা, যিনি দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।

আল-হাইয়া বলেন, চলমান গণহত্যার মাধ্যমে ইসরাইল সারা বিশ্বকে দেখিয়েছে যে, তারা কতটা নিষ্ঠুর এবং কুচক্রী।

হামাসের এ নেতা জোর দিয়ে বলেন, ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মধ্যদিয়ে ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি স্বাধীন করার আকাঙ্ক্ষাকে ভেঙে দিতে পারবে না। বিশ্বাসীরা তো আল্লাহর সঙ্গে তাদের চুক্তিতে অটল থাকে। তাদের মধ্যে কেউ কেউ চলে গেছেন, তবে অন্যরা এখনো অপেক্ষা করছেন এবং কখনো তাদের ইচ্ছা পরিবর্তন করবে না। সূত্র: ইরনা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...