মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। এ সকল মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে। হাসি ফুটিয়েছে কয়েক হাজার অসহায় মানুষের মাঝে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গত ২৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ভাগ্য বিড়ম্বিত অসহায় মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে রয়েছে নিবেদিত।

এবারও প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে নৌবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম মানবিকতার এক অনবদ্য নজির স্থাপন করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় সমাজের গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে স্বস্তিরতা সঞ্চার করেছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নৌবাহিনী দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রয়েছে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে তারা মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...