সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে পিছিয়ে গেল টাইগারদের দুই টেস্ট

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। বেশ কয়েকদিন বিশ্রাম শেষে তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে কয়েকজন দেশের বাইরে, আর টেস্ট দলে থাকা ক্রিকেটাররা যুক্ত হয়েছেন চট্টগ্রামের ক্যাম্পে। সেখানে আগামীকাল (২৫ জুলাই) থেকে তারা দুটি টেস্ট খেলবে।

পাকিস্তান সিরিজে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে এইচপি এবং টাইগার্সের ক্রিকেটাররা। যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে দুই দিনের, আগামীকাল বৃহস্পতিবার থেকে ম্যাচটি মাঠে গড়াবে। দুইদিন বিশ্রামের পর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। ম্যাচটি শুরু হবে ২৯ জুলাই থেকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম। দুটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে ম্যাচ দুটি শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে ২৪ জুলাই ও ২৮ জুলাই থেকে। কিন্তু দুটি টেস্টই একদিন করে পিছিয়ে গেল। ধারণা করা হচ্ছে এর নেপথ্য কারণ দেশব্যাপী অস্থির পরিস্থিতি।

প্রসঙ্গত, আগামী ২১ আগস্ট থেকে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ২১-২৪ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...