বুধবার, ২৯ জুলাই ২০২৬

সভার তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ

আ জ ম নাছিরের কড়া কথার ইব্রাহিম হোসেন বাবুলের কড়া জবাব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক সভার তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে (৪ জুন) বৃহস্পতিবার নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

সভায় উপস্থিত নগর আওয়ামীলীগের দুই নেতা চট্টগ্রাম নিউজকে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন তার বক্তব্যে
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক সভার তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন। এছাড়াও তিনি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা দায়িত্ব পাওয়ার পরও অনেকেই দায়িত্ব পালন করছেন না বলে কড়া সমালোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা সভায় পজেটিভ কথা বলি কিন্তু অর্পিত দায়িত্ব পালন করিনা। খোলার দিনে মিটিং ডাকলে অনেকেই অনীহা প্রকাশ করেন।

নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর বক্তব্যের পাল্টা কড়া জবাব দেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এই নিয়ে সভা অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে। সভায় উপস্থিত আরও কয়েকজন নেতা উভয় নেতার বক্তব্যের পক্ষে-বিপক্ষে বক্তব্য দেয়ার চেষ্টা করলে সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি।

সভায় আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, ‘সম্মেলনের মাধ্যমে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সকলস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এই কার্য-পরিধি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই শতভাগ সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোন ধরনের দলীয় আদর্শ ও নীতি-নৈতিকতা বিরোধী আচরণকে কিছুতেই প্রশ্রয় দেয়া হবে না।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে অবশ্যই নেতৃত্ব ও পদ-পদবীর জন্য প্রতিযোগিতা থাকতে পারে। আওয়ামী লীগের মতো একটি বিশাল সংগঠনে এই প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। তাই বলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার মত কোন ঘটনা বা আচরণ যাতে না হয় সেদিকেও সকলকে লক্ষ্য রাখতে হবে এবং সর্বোপরি কোনভাবেই যাতে বিভেদ ও অনৈক্যের হানাহানি না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অনেকের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ বেশি। সাংগঠনিক সভায় কোনো কথা হলে সেটা পত্রিকায় চলে যায়। উনারা আবার দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ছোট করে, সম্মানহানি করে পত্রিকায় বক্তব্যও দেন। তিনি এও স্মরণ করিয়ে দেন যে সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্য-উপাত্ত ছাড়া কারো বিরুদ্ধে ঘরপরতা ও ঢালাও অভিযোগ কিছুতেই কাম্য হতে পারে না। এধরনের কল্পিত অভিযোগ দলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।’

জানা গেছে, আ জ ম নাছির উদ্দীনের বক্তব্যের জবাবে নগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘চরম সংকটে-দুর্দিনে যুদ্ধ করে এ দলকে আমরা টিকিয়ে রেখেছি। ১৯৯৪ সালে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনের সময় রাতজেগে পাহারা দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। সেদিন মহিউদ্দিন ভাই মেয়র নির্বাচিত হয়েছিলেন বলেই চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ফের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। সেদিন আজকে যারা বড় বড় কথা বলেন, তারা কে, কোথায় ছিলেন একটু জানতে চাই। এখানে কেউ ভেসে আসেনি। সবাই চট্টগ্রাম শহরের বাসিন্দা। সাংবাদিকরাও চট্টগ্রাম শহরের। কেউ যদি মনে করেন ভেসে এসেছি, সেটা ন্যায্য হবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...