বুধবার, ২৯ জুলাই ২০২৬

রেলমন্ত্রীর জিল্লুর হাকিমের সাথে আবদুচ ছালাম এমপির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

কালুরঘাট রেল কাম সড়ক সেতু রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম।

আজ (১ জুলাই) সোমবার দুপুরে রেলপথ মন্ত্রনালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মানে অর্থায়নের জন্য দক্ষিন কোরিয়ার এক্সিম ব্যাংকের সাথে চুক্তি সম্পাদিত হওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রেলপথ মন্ত্রনালয় এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আবদুচ ছালাম এমপি।

তিনি বলেন, কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি দক্ষিন চট্টগ্রাম ও বোয়ালখালী উপজেলার মানুষের প্রাণের দাবী। দীর্ঘদিন যাবৎ এই একটি সেতুর অভাবে কষ্ট পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এই সেতুটি বাস্তবায়ন হলে দীর্ঘ দিনের দুর্ভোগ ঘুচবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রিয়নেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি বিশেষ আন্তরিকতার কারণে আলোর মুখ দেখতে যাচ্ছে কালুরঘাট রেল কাম সড়ক সেতু।

এসময় তিনি আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনসহ যাবতীয় কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য রেলমন্ত্রীকে সবিশেষ অনুরোধ জানান এবং প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট আকুল আবেদন জানান।
চলতি মাসে অনুষ্ঠিতব্য একনেক সভাতেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রকল্পটির চুড়ান্ত অনুমোদনের আশা ব্যক্ত করেন এবং এ প্রকল্পটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধান করেছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।

উল্লেখ্য, চট্টগ্রামের কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপর একসঙ্গে রেল ও সড়ক সেতু নির্মাণে ৮১ কোটি ৪৯ লাখ ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দুই দেশের সরকারের মধ্যে এ সংক্রান্ত দুটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ‘কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রোস দ্য রিভার কর্ণফুলী অ্যাট কালুরঘাট পয়েন্ট’ শীর্ষক প্রকল্পে ইডিসিএফ তহবিল থেকে ৭২ কোটি ৪৭ লাখ ডলার এবং ইডিপিএফ তহবিল থেকে ৯ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ। প্রকল্প ব্যয় বাংলাদেশী টাকায় আনুমানিক ১১হাজার ৫৬০ কোটি টাকা।

কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কেও বাংলাদেশের সংযুক্তিতে অনন্য ভূমিকা রাখবে এবং বাংলাদেশের জন্য এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...