বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ আটক ২

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি ব্র্যান্ডের ২ হাজার পিস অবৈধ সিগারেটসহ ২ চোরা চালান চক্রের হোতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের উত্তর বাজার ইউ টার্ন থেকে তাদের আটক করা হয়। এ সময় পরিবহন কাজে নিয়োজিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটাকৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া থানার গোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুর্গাপুর সিংহ নগর গ্রামের বাগাইয়া বাড়ীর নুরের নবী ছেলে ছালামত উল্লাহ সুমন(৩৫), ও চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোয়াইশ গ্রামের আব্দুল সওদাগরের বাড়ীর মৃত হারুনের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে মিরসরাই বাজারের উত্তর পাশে ইউটার্নের মুখে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের উপরথেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০০০ (দুই হাজার) প্যাকেট বিদেশী মন্ড সুপারস্লিমস গ্রীন আপেল সিগারেট এবং একটি পুরাতন নীল রংয়ের প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ১১-৫৪২২) সহ দুজন আসামিকে আটক করা হয়।

মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সহিদুল ইসলাম বলেন, আটকৃত আসামিরা ফেনীর ছাগলনাইয়া এলাকা হইতে সীমান্তবর্তী দেশ ভারত থেকে আমদানি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পথে চোরাচালান করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...