শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে দুই পক্ষের মারামারি, আ.লীগ নেতার মাথায় ১২ সেলাই!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রেমিক-প্রেমিকার পলায়নের জের ও পরবর্তী প্রেমিকার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাবার সময় প্রেমিককে মারধর করায় দুই পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল ছোড়াছুড়িতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মহিউদ্দিন মাইজভান্ডারি গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের ২/৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙা পড়েছে বাড়ির জানালার কাঁচ। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের (২ নম্বর ওয়ার্ড) মাষ্টারহাট এলাকার কোদাইল্লা পাড়ায় এ সংঘর্ষে মারামারি বাঁধে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানাধীন শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি (এসআই) মো. মোবারক হোসেন ও সংঘটিত এলাকার (একাংশ) ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর।

ঘটনার পর মাষ্টারহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই এলাকার হারুনের ছেলে ও ইলিয়াসের মেয়ে সংক্রান্ত ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। সঙ্গত কারণে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের নাম সংবাদে অজ্ঞাত রাখা হয়েছে।

ঘটনার সূত্রপাত ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত তিন-চার মাস আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে স্থানীয় মো. ইলিয়াসের এক মেয়ে কে নিয়ে পালিয়ে যান একই এলাকার হারুনের ছেলে। তাঁরা দুজনেই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। বিবাহ যোগ্য নহে।

পরে বিষয়টি দুই পক্ষের লোকজন স্থানীয় ভাবে বসে সমঝোতায় সমাধান করেন। এরপর মেয়েটি নানার বাড়িতে ছিলেন। আজ সকালে বৃষ্টির পানিতে ছেলেটির যাতায়াতের সড়ক ডুবে যাওয়ায়, প্রেমিকার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পথিমধ্যে ছেলেটিকে দেখতে পেয়ে মেয়ে পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়েন। এমনকি ছেলেটাকে মারধর করেন।

ছেলেটি আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন ভান্ডারির নাতি হন। তিনি বিষয়টি শোনে জানতে গিয়েছিলেন কেন মারধর করা হয়েছে। পরে উত্তেজিত হয়ে দুই পক্ষের লোকজন মারামারি ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে জড়িয়ে পড়েন।

এতে প্রতিপক্ষের ছোঁড়া বোতল কিংবা ইটের আঘাতে আ.লীগ নেতা মহি উদ্দিন ভান্ডারির মাথায় পড়ে ফেটে যায়। বেশ রক্তাক্ত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চমেক হাসপাতালের ৫ তলার ২৮ নম্বর ওয়ার্ডে রয়েছে। এ ঘটনায় এখনো অবধি থানায় কোন পক্ষের অভিযোগ কিংবা মামলা হয়নি।

এ প্রসঙ্গে শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি (এসআই) মো. মোবারক হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। সেখানে প্রচুর পরিমাণে ইট পাটকেল ও বোতল ছোঁড়া হয়েছে। বাসার জানালার দুটি কাঁচও ভাঙা দেখেছি। তিন তলা বাড়ির উপর থেকে ও নিচ থেকে একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়েছেন বলে মনে হচ্ছে। গুরুতর আহত একজনকে চমেক মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে বলে শোনেছি।’

কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান জানান, ‘শিকলবাহায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...