শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ নিরলস ভাবে কাজ করছে: হেলাল আকবর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ জুন) বিকেল ৪ টায় বৌদ্ধ মন্দির চৌরাস্তার মোড়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি রঞ্জিত দে’র সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এনায়েত বাজার যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ.আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশন সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সাবেক মহানগর যুবলীগ নেতা সরুপ বিকাশ বড়ুয়া বিতান, এম কুতুবউদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি’র বক্তব্য হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দল এবং দেশের জন্য সৃষ্টিলগ্ন থেকে যুবলীগ সব সময় সাহসিকতার ভূমিকায় অবতীর্ণ হয়। দেশের দূর্যোগময় মুর্হূতে যুবলীগ জনগণের পাশে মানবিকতার দেয়াল হয়ে পাশে থেকেছে।

জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট ও সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বির্নিমানে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিএনপি জামাতে যে কোন নৈরাজ্য প্রতিহত করতে যুবলীগ সব সময় রাজপথে থাকবে।

মহানগর যুবলীগের সহ-সভাপতি নূরুল আনোয়ার বলেন, যুবলীগ হবে মানবিক যুবলীগ৷ সারা বাংলাদেের মত এনায়েতবাজার যুবলীগ-সাধারণ জনগণের কল্যাণে সব সময় কাজ করবে এবং যে কোন দূর্যোগে পাশে থাকবে বলে বলে আমি আশাবাদী।

মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোবেল বলেন, সারা বাংলাদেশের মত সাংগঠনিকভাবে যুবলীগকে শক্তিশালী করতে এনায়েতবাজার যুবলীগ ত্যাগি এবং মেধানির্ভর যুব রাজনীতিতে পরিক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...