বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জ্ঞান পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন লেখকের বই পড়তে হবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী স্বপন কুমার পালিত বলেছেন, জ্ঞান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর পরিধি বিস্তৃত করতে বিভিন্ন লেখকের বই পড়তে হবে। মনে রাখবে হবে, তোমাদের কষ্টের ফসল ভালো রেজাল্ট মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছে, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। আর বর্তমানে মোবাইল ফোন ভালো কাজে ব্যবহারের পরিবর্তে খারাপ কাজে ব্যবহার হচ্ছে বেশি। 

আজ (বৃহস্পতিবার) দুপুরে সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কাঞ্চনা সমিতি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মাবুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবুল চন্দ্র পাল ও আ.হ.ম মামুন অর রশিদ স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

প্রকৌশলী স্বপন কুমার পালিত আরও বলেন, জীবনে ব্যর্থতা আসতে পারে। সব কাজে সফলতা আসবে এমন নয়, এ জন্য দমে যাওয়ার সুযোগ নাই। সবার মাঝে অমিত সম্ভাবনা রয়েছে। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, জীবনের যে কোন পর্যায়ে সাফল্য আসতে পারে। আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা সফল হতে চাই। আমরা অন্যের কাছে অনুপ্রেরণা হবো, যাতে অন্যরা আমাদের দেখে শিখতে পারে। আজকের মেধাবৃত্তি তোমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আমরা তোমাদের অনেক উঁচুতে দেখতে চাই।

কাঞ্চনা সমিতি চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো.আবুল বশার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কাঞ্চনা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান রমজান আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী খোকন, দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক সোহরাব হোসেন মিন্টু, দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, কাঞ্চনা সমিতি চট্টগ্রাম সদস্য মো.ইউনুচ, ব্যাংকার ইউছুফ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ব্যাংকার বিজয় কুমার নন্দী (সাগর)। শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আসিফ ইসতিয়াক চৌধুরী, মিজবাউল করিম চৌধুরী রোকন, এডভোকেট সালমা চৌধুরী, আকতার হোসেন ও ইলিয়াস সিকদার প্রমুখ।

উল্লেখ্য, এ মেধাবৃত্তি পরীক্ষায় ১৬০ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অষ্টম শ্রেণির ৫ জন ও পঞ্চম শ্রেণির ১ জনকে মেধাবৃত্তি ও ৯ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...