শনিবার, ২২ আগস্ট ২০২৬

আধুনিক কবিতার সকল বৈশিষ্ট্য রয়েছে রুমি চৌধুরীর ‘মখমলি গোধূলি’ কাব্যে

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

জীবনের গভীর উপলব্ধি ধরা দিয়েছে কবি রুমি চৌধুরীর কবিতায়। প্রতিটি কবিতায় সাবলীল শব্দচয়নে তিনি তুলে এনেছেন প্রেম-বিরহ ও সামাজিক ঘটনাপ্রবাহ, বুদ্ধির ঔজ্জ্বল্যে। তাঁর কবিতা গীতিময়তায় ঋদ্ধ। প্রতিটি কবিতায় ফুটে উঠেছে জীবনের গভীর উপলব্ধি; আশা ও বেদনায় এবং স্মৃতিকাতরতায় পাঠকের কাছে কবিতা গুলো আবেদন হয়ে উঠেছে সর্বাজনীন।

শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম শহরের কদম মোবারকস্থ নারীকণ্ঠ পত্রিকা-আয়োজিত কবি রুমি চৌধুরীর ‘মখমলি গোধূলি’ কাব্যের আলোচনা-অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন নারীকণ্ঠের প্রধান সম্পাদক সাহিত্যিক ও শিক্ষাবিদ তহুরীন সবুর ডালিয়া। চন্দ্রবিন্দু-প্রকাশিত ‘মখমলি গোধূলি’ কাব্য-সম্পর্কে অধ্যাপক সালমা রহমান তাঁর আলোচনায় বলেন, মখমলি গোধূলি বইটি পাঠককে টেনে রাখবে। বিষয়বস্তুর ভিন্নতা এটিকে আরও সমৃদ্ধ করেছে। আধুনিক কবিতার সকল বৈশিষ্ট্য এতে লক্ষ করা যায়।

নারীকণ্ঠের সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার ফারজানার সভাপতিত্বে ও গল্পকার আহমেদ মনসুরের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন গল্পকার বিচিত্রা সেন, সাহানা আখতার বীথি, আক্তার বানু ফ্যান্সী ও শর্মিষ্ঠা চৌধুরী। কবি রুমি চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মনের আনন্দের জন্য লেখালেখি করি। আজ আমি অনেক খুশি হয়েছি।

নারীকণ্ঠকে অশেষ ধন্যবাদ আমার বইটি নিয়ে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আলোচনা-অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও সদস্য মণিদীপা দাশ, মহুয়া চৌধুরী, কানিজ ফাতেমা, নারীকণ্ঠ স্বপ্নডানারর সদস্য তৃষা দে প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...