শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চলছে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সকাল  ৮ টা হতে  অনুষ্ঠিত হচ্ছে কাপ্তাই উপজেলা পরিষদের  নির্বাচন। এতে  উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,   ভাইস চেয়ারম্যান পদে ৩ জন  এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, উপজেলার ৫ টি ইউনিয়নে  ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে সর্বমোট  ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার ভোট প্রদান করবেন।  তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন। তিনি আরোও বলেন, মোট ৪ শত ৫০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিস এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান,  প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন।

এদিকে সকাল ৮ টায় কেপিএম তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নাই বললে চলে। সকাল সাড়ে ৮ টায় কেআরসি স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ভোটার উপস্থিতি কম। এসময় ভোট দিতে আসা প্রতিবন্ধী প্রদীপ বড়ুয়া বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে। এসময় কথা হয় ভোট দিতে আসা ষাটোর্ধ বয়সী জোহরা খাতুনের সাথে। তিনিও বলেন,  ভোট দিতে এসে খুব ভালো লেগেছে।

সকাল সাড়ে ৯ টায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এসে দেখা যায়।  মহিলাদের লাইনে কিছুটা ভোটার আছে, তবে পুরুষ লাইনে ভোটার কম। এসময় কথা হয় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুজ্জামান ইমরান এর সাথে। তিনি জানান, সকাল ৯.৪৫ মিনিট পর্যন্ত প্রায় ২ শতের কাছাকাছি ভোট পড়েছে।

পাহাড়ি অধ্যুষিত এলাকা রাইখালী ডংনালা প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে সকাল হতে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম কাপ্তাই  উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এইসময় জেলা প্রশাসক বলেন, আমরা সকাল হতে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দেখতে পাই, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...