মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে ৭৫ বছর বয়সী শামসুল

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ভোট দিতে এসে ভালো লাগছে,তোমাদের চাচিও এসেছে আমার সাথে।সকাল সকাল ভোট কেন্দ্রে আসলাম ঠান্ডায় ঠান্ডায় ভোট দিতে। এসে দেখি আমার আগেই এখানে সবাই এসে লাইন ধরেছে।

হাসতে হাসতে নিজের অনুভূতির কথা গুলো জানালেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুর বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ভোট কেন্দ্র তুম্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আশা ৭৫ উর্ধ্ব বয়সী শামসুল ইসলাম দম্পতি।জানালেন শান্তিপূর্ণ ভাবেই নিজের ভোটটি দিয়েছেন।

এদিকে সীমান্তের এই কেন্দ্রে সকাল ৮টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে অপেক্ষা করতে দেখা গেছে।যথা সময়ে সকাল ৮ টা থেকে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান শুরু করে।

কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।এছাড়া পুলিশ ও র‍্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এসময় আইনশৃঙ্খলা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভোট দিতে আশা সাধারণ ভোটাররা।

এদিকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান জানান এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪ শত ৫৭ জন।তিনি জানান কেন্দ্রের নিরাপত্তায় কোন কমতি নেই এই বিষয়ে প্রশাসনের পক্ষ হতে আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।কোন অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে তোফাইল আহম্মদ এবং আনারস প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ।

লামা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে মোঃ মোস্তফা জামাল, মোটর সাইকেল প্রতিক নিয়ে মোঃ জাকের হোসেন।

জেলা নির্বাচন কার্যালয়ের দেয়া তথ্য মতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার দুইশত উনআশি জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার সাতশত সত্তর জন জন এবং মহিলা ভোটার সংখ্যা ২২ হাজার পাঁচশত নয় জন।এই উপজেলায় মোট ২৬ টি ভোট কেন্দ্রে।

লামা উপজেলার একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮২ হাজার তিন জন।পুরুষ ভোটার সংখ্যা ৪২ হাজার ৭শত চৌষট্টি এবং মহিলা ভোটার সংখ্যা ৩৯ হাজার দুইশত উনচল্লিশ জন।লামা উপজেলায় ৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...