বুধবার, ৫ আগস্ট ২০২৬

হাঁসের খামার থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেনের হাঁসের খামার থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে  ৫ টায় স্থানীয় কয়েকজনের সহায়তা অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী মো: ইসমাইল হোসেন।

তিনি জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩ টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

এদিকে একইদিন সকাল ১১  টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফা‌ড়িঁর স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন  সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...