বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ফিরিঙ্গিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের টেকপাড়া ও ইয়াকুব নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে সহায়তা হিসেবে নগদ ২ হাজার টাকা ও ২০ কেজি চাল প্রদান করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় বই পুড়ে যাওয়ার আকুতি শুনে একজন এইচএসসি পরীক্ষার্থীর (মহিলা) হাতে এক সেট নতুন বই ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ মেয়ে অর্পিতা দাশের অস্ত্রোপচারের জন্য রাখা ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে-মা সুগন্ধা দাশের এমন আকুতি শুনে ছুটে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় মেয়ে অর্পিতার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা সুগন্ধা দাশের হাতে তুলে দেন জেলা প্রশাসক। একইসাথে তিনি অর্পিতার চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক বলেন, বন্দর হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে অস্ত্রোপচারের জন্য অনেক কষ্টে ৫০ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন মা সুগন্ধা দাশ। কিন্তু আগুনে সে টাকাটা পুড়ে যায়। আমরা গণমাধ্যমে খবর দেখার পর এই মাকে মেয়ের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছি। পাশাপাশি আমি বন্দর হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বলব, যাতে কম খরচে কিভাবে অর্পিতার চিকিৎসার ব্যবস্থা করা যায়। ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বামী হারা সুগন্ধা দাশ।

ডিসি আরও বলেন, যেসব শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে সেটি আমরা দেখবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিয়ে যাচ্ছি। যাদের ঘর পুড়ে গেছে তাদের ঘর নির্মাণে আমরা সহযোগিতা করবো। মানুষ মানুষের জন্য। এ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা অনেকে এগিয়ে এসেছেন। তাদের আন্তরিক ধন্যবাদ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোরশেদ খান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফন্নেছা দোভাষ বেবী প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...