মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বাংলা নববর্ষকে  বরণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ এপ্রিল)  সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য বাচিক শিল্পী রওশন শরীফ তানির সঞ্চালনায়  অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির  শিল্পীদের সম্মিলিত কন্ঠে  জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ এসো  এসো”  গান ২ টি  পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।  এরপর একে একে শিল্পীদের কন্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন সভাপতির বক্তব্যে  সংক্ষিপ্ত আলোচনা সভায় সকলকে বৈশাখের শুভেচ্ছা জানান।

এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিনিধি ফাতেমা বেগম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  ইমরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত , যুগ্ম সম্পাদক আনিছুর রহমান  সহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তন হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...